1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

শেরপুরে হেযবুত তওহীদের উদ্যোগে শান্তিময় সমাজ বিনির্মাণে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে
শেরপুরে হেযবুত তওহীদের মতবিনিময় সভা— শান্তিময় ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের আহ্বান
শেরপুরে হেযবুত তওহীদের মতবিনিময় সভা— শান্তিময় ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের আহ্বান

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

দেশের চলমান সংকট নিরসন এবং অসাম্প্রদায়িক ও শান্তিময় সমাজ বিনির্মাণে তওহীদভিত্তিক আদর্শ রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে হেযবুত তওহীদ। এ লক্ষ্যকে সামনে রেখে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে শেরপুর পৌর শহরের নিউ আলিশান রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলা হেযবুত তওহীদের আয়োজিত এ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের রাজশাহী বিভাগীয় সভাপতি মো. মশিউর রহমান।

আলোচনায় অংশ নেন ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এমানুল হক রানা, শেরপুর জেলা সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া, জেলা মহিলা নেত্রী রোজিনা আক্তারসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রবন্ধ উপস্থাপনকালে মশিউর রহমান বলেন, “মানবজাতির সার্বিক শান্তি ও কল্যাণ নিশ্চিত করার জীবনব্যবস্থা আল্লাহই দিয়েছেন। মানুষ তৈরি কোনো মতবাদ বা ব্যবস্থা পৃথিবীতে শান্তি কায়েম করতে পারেনি এবং পারবেও না।” তিনি আরও বলেন, “রাষ্ট্রের সর্বময় ক্ষমতার মালিক জনগণ নয়, একমাত্র আল্লাহ। তাই সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি অবশ্যই তওহীদভিত্তিক হতে হবে।”

তিনি তওহীদভিত্তিক আদর্শ রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরে বলেন, “এখানে মানবজাতির সার্বিক কল্যাণের নিশ্চয়তা থাকবে। নিশ্চিত হবে সমান অধিকার, মানবাধিকার, বাকস্বাধীনতা ও জীবনের নিরাপত্তা।”

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমানের ছলচাতুরি, ভ্রান্ত তথ্য প্রচার, মিথ্যা প্রতিবেদন তৈরি এবং একপক্ষীয় সংবাদ পরিবেশনের মতো অপতৎপরতা থেকে বেরিয়ে এসে গণমাধ্যমকে সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও শান্তিপূর্ণ সমাজ গঠনে ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক উদ্যোগের প্রসঙ্গ উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা সাধারণ সম্পাদক মো. মুসুম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা সভাপতি মুনিরুজ্জামান পানা, ময়মনসিংহ বিভাগের সভাপতি এমামুল হক বাশা, নারী নেত্রী রোজিনা আক্তারসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট