1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

গাজীপুরে বিএনপির ৩১ দফা প্রচারণায় নেতৃত্বে মনোনয়নপ্রত্যাশী আরিফ হাওলাদার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে
গাজীপুরে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণে অংশ নিচ্ছেন মনোনয়নপ্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার ও দলীয় নেতাকর্মীরা।
গাজীপুরে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণে অংশ নিচ্ছেন মনোনয়নপ্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার ও দলীয় নেতাকর্মীরা।

আশিকুর রহমান
গাজীপুর :

গাজীপুর-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশী ও স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদারের নেতৃত্বে বিএনপির ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” প্রচারণা শুরু হয়েছে। শনিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত এ ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় নেতাকর্মীরা।

আরিফ হোসেন হাওলাদার বলেন,
“৩১ দফা হলো রাষ্ট্র সংস্কারের রূপরেখা। একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য এসব প্রস্তাবনা অপরিহার্য। জনগণের ভোটাধিকার, আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এ কর্মসূচি।”

নির্বাচনে পিয়ার (PR) পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন,
“পিয়ার পদ্ধতিতে ভোট দিলে জনগণ জানতে পারে না তারা কাকে ভোট দিল কিংবা তাদের ভোটে কে নির্বাচিত হলো। এতে স্বচ্ছতার অভাব তৈরি হয়, যা গণতন্ত্রের জন্য হুমকি। এই পদ্ধতি প্রকৃত গণতন্ত্র নয়, বরং স্বৈরশাসনের পথ সুগম করে।”

তিনি আরও দাবি করেন, দেশের মানুষ একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়, যেখানে তাদের ভোটের প্রকৃত প্রতিফলন ঘটবে।

বিএনপির নেতাকর্মীদের ভাষ্যমতে, এই লিফলেট বিতরণ কর্মসূচি পর্যায়ক্রমে গাজীপুরের অন্যান্য ওয়ার্ডেও পরিচালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট