1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

গাজীপুরের শ্রীপুরে বিশেষ অভিযানে নারী মডেল ধর্ষণ মামলাসহ ৪০ জন গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার আসামিদের আদালতে প্রেরণ করা হচ্ছে।
গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার আসামিদের আদালতে প্রেরণ করা হচ্ছে।

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নারী মডেল ধর্ষণ মামলাসহ বিভিন্ন মামলায় মোট ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) পৃথক মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।

এর মধ্যে রাস রিসোর্টে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ১৮ জন, গাজীপুর সাফারি পার্কে শনিবার রাতে অনধিকার প্রবেশ ও সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে ১১ জন, গাজীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ ওরফে মঞ্জু মেম্বারসহ অন্য মামলায় আরও কয়েকজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, মঞ্জু মেম্বার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মোট ৪০ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট