1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বাঘা পৌরসভার ৪নং ওয়ার্ডে বিএনপির কর্মী সমাবেশ, ৩১ দফা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে
বাঘা পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে বক্তব্য রাখছেন স্থানীয় নেতৃবৃন্দ, জনগণের মাঝে ৩১ দফা প্রচারের অঙ্গীকার।
বাঘা পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে বক্তব্য রাখছেন স্থানীয় নেতৃবৃন্দ, জনগণের মাঝে ৩১ দফা প্রচারের অঙ্গীকার।

আবুল হাশেম
রাজশাহী ব্যুরো :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহীর বাঘা পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি। তিনি বলেন, “দেশ আজ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ দুঃশাসনের কবলে পড়েছে। এই অবস্থা থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হলো গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমাদের নেতাকর্মীদের ঘরে ঘরে এই দফাগুলো পৌঁছে দিতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর আসলাম সরদার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব।

অনুষ্ঠান শেষে নারায়ণপুর বাজারে সর্বস্তরের জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট