1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক

ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় মদ ও মোটরসাইকেল উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদ ও মোটরসাইকেল উদ্ধার
ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদ ও মোটরসাইকেল উদ্ধার

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বড় সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর বিশেষ অভিযানে ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় মদ, মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

৩৯ বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী মেকেরকান্দা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চোরাকারবারীদের ধাওয়া করলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ, ৫টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ৪০,৪৩০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত চোরাচালানী মালামালের মোট সিজার মূল্য ধরা হয়েছে ১৩ লাখ ১৮ হাজার ৯৩০ টাকা।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট