1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

শ্রীবরদীতে স্বপ্নসারথি কিশোরীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান, সনদপত্র-ফুল ও মগ প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে
শ্রীবরদীতে স্বপ্নসারথি কিশোরীদের হাতে সনদপত্র, ফুল ও মগ তুলে দিচ্ছেন অতিথিরা।
শ্রীবরদীতে স্বপ্নসারথি কিশোরীদের হাতে সনদপত্র, ফুল ও মগ তুলে দিচ্ছেন অতিথিরা।

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :

শ্রীবরদী এরিয়া অফিসে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে “পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” শ্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত হলো শ্রীবরদী উপজেলার স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হিসাব ব্যবস্থাপক শহিদুল ইসলাম, কর্মসূচি সংগঠক আল্পনা আক্তার ইতি, স্বাস্থ্য প্রমুখ।

এদিন উপজেলার ৫টি স্বপ্নসারথি দলের ৭ জন ১৮ বছর পূর্ণ করা কিশোরীকে সনদপত্র, ফুল ও মগ প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আমরা স্বপ্ন দেখেছি বড় হওয়ার, এখন আমরা তা বাস্তবায়ন করবো। তোমরা এখন বাল্যবিয়ে মুক্ত, অন্যদেরও বাল্যবিয়ে মুক্ত করতে তোমাদের এগিয়ে আসতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট