1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার দুই দশক পূর্তি উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে
দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন স্থানীয় সাংবাদিক ও অতিথিরা।
দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন স্থানীয় সাংবাদিক ও অতিথিরা।

মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি :

জামালপুরের দেওয়ানগঞ্জে দৈনিক বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তারাটিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে আহ্বায়ক সভাপতি রফিকুল ইসলামের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সমকালের সাংবাদিক এম.এ রাজ্জাক মিকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জে.কে সেলিম মিয়া। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম ফর্সা এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আকন্দ। এছাড়াও স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

বক্তারা বলেন, গত দুই দশক ধরে দৈনিক বসুন্ধরা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। জনস্বার্থ রক্ষায় এবং সাধারণ মানুষের সমস্যা তুলে ধরতে পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়। স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে বসুন্ধরা ইতিমধ্যেই সুপ্রতিষ্ঠিত হয়েছে।

তারা আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কলমের শক্তিতেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বসুন্ধরা সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে এবং ভবিষ্যতেও করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

শেষে কেক কেটে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সাধারণ মানুষ আনন্দঘন মুহূর্তে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট