1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

শেরপুরে র‌্যাবের পৃথক অভিযানে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
শেরপুরে র‌্যাবের অভিযানে উদ্ধারকৃত ফেন্সিডিল ও বিদেশী মদসহ আটক ৬ মাদক কারবারি।
শেরপুরে র‌্যাবের অভিযানে উদ্ধারকৃত ফেন্সিডিল ও বিদেশী মদসহ আটক ৬ মাদক কারবারি।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

শেরপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ছয় মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল, ৩৬ বোতল বিদেশী মদ, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টা ৫ মিনিটে শেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের খোয়ারপাড় এলাকায় মিনহা স্টোরের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় বকশীগঞ্জ থেকে শেরপুরগামী একটি সিএনজি আটক করে তল্লাশি চালানো হলে গাজীপুরের মো. সোহেল রানা (৩৫), দিনাজপুরের মোছা. সুমি আক্তার (২৮) ও মোছা. বৃষ্টি আক্তার (২৮) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল, ৪টি মোবাইল ফোন এবং ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

পরে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের গৌরিপুর এলাকায় তাহফিজুল কুরআন মাদ্রাসার সামনে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় শেরপুরের মো. রেজাউল মিয়া (৪০), মো. জহির মিয়া (৩২) ও মো. মামুন শেখ (৩৫) কে গ্রেফতার করে র‌্যাব। তাদের কাছ থেকে ৩৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট