1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

হাতিয়ায় বিএনপির উঠান বৈঠক: তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে
হাতিয়ায় বিএনপির উঠান বৈঠকে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি
হাতিয়ায় বিএনপির উঠান বৈঠকে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে উপজেলার চানন্দী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মোল্লাগ্রামে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ বৈঠকের আয়োজন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমান প্রদত্ত ৩১ দফাই আগামী দিনের দেশ গড়ার মূল ভিত্তি। তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা দেশের মানুষের প্রত্যাশার প্রতিফলন। হাতিয়ার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এ দফাগুলো বাস্তবায়নে কাজ করে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট