1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

গাজীপুরে পূজামণ্ডপ পরিদর্শনে সরকার জাবেদ আহমেদ সুমন, দিলেন দেশব্যাপী সম্প্রীতির বার্তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে
গাজীপুরে পূজামণ্ডপ পরিদর্শন করছেন সরকার জাবেদ আহমেদ সুমন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে
গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন টঙ্গীর পূজামণ্ডপ পরিদর্শন করছেন এবং ধর্মীয় সম্প্রীতির বার্তা দিচ্ছেন।

গাজীপুর প্রতিনিধি: আশিকুর রহমান

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব ও পশ্চিমের আটটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে সরকার জাবেদ আহমেদ সুমন উপস্থিত ধর্মপ্রাণদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একসঙ্গে বসবাস করবে—এটাই বিএনপির মূল অঙ্গীকার। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই যেন সমান অধিকার ভোগ করতে পারে এবং সমাজে সম্প্রীতির ধারা অব্যাহত থাকে, সেই লক্ষ্যেই আমাদের দল কাজ করছে।”

তিনি আরও জানান, পূর্বে বর্তমান টঙ্গী পূজামণ্ডপটি আব্দুল্লাহপুর তুরাগ নদীর দক্ষিণ পাশে অবস্থিত ছিল। তার ভাই ও গাজীপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহানশাহ আলম এটি টঙ্গীর উত্তর পাশে স্থানান্তর করেছিলেন। সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, “আমাদের পরিবার সবসময় আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিএনপি ও এর অঙ্গসংগঠন নেতাকর্মীরা দুর্গাপূজা উদযাপন কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবে।”

শুভেচ্ছা বার্তায় তিনি দেশের হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেন, “বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের কিছু লোক হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিএনপি সম্পর্কে মিথ্যা গুজব ছড়িয়ে দিয়েছিল। এটি সম্পূর্ণ ভুল। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন—‘ধর্ম যার যার, দেশ সবার’। আমরা সবাই এই দেশের নাগরিক। হিন্দু-মুসলমান সুখে-দুঃখে একসাথে ছিলাম, আছি এবং থাকব। আমরা কেউ কারও শত্রু নই, সবাই একে অপরের মিত্র।”

সরকার জাবেদ আহমেদ সুমন সনাতন ধর্মাবলম্বী জনগণের প্রতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে ইঙ্গিত করে বলেন, “দল যদি আমাকে নবগঠিত গাজীপুর-৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় বা যাকেই দেয়—আমরা সবাই মিলে তাকে বিজয়ী করব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এসময় তিনি গাজীপুরবাসী এবং সনাতন ধর্মাবলম্বী সকলকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট