1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে চাটখিলে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে
নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে চাটখিলে মানববন্ধন ও বিক্ষোভ
নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে চাটখিলে মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম
স্টাফ রিপোর্টার

নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে নোয়াখালীর চাটখিলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভ মিছিল চাটখিল পৌরবাজার ও ঢাকা-রামগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে আরেকটি মানববন্ধনে পরিণত হয়। শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটি, সংগ্রাম পরিষদ, চাটখিল প্রেস ক্লাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লাকে একত্রিত করে “নোয়াখালী বিভাগ” ঘোষণার জোর দাবি জানান। তারা বলেন, নোয়াখালীবাসী অন্য কোনো জেলার নামে বিভাগ মেনে নেবে না। প্রশাসনিক বিভাজন হলে অবশ্যই নোয়াখালীর নামেই বিভাগ হতে হবে এবং বিভাগীয় সদরও নোয়াখালীতেই স্থাপন করতে হবে।

বক্তব্য রাখেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির সভাপতি সাইফুর রহমান রাসেল, চাটখিল উপজেলা প্রেস ক্লাব সভাপতি আনিস আহমেদ হানিফ, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, জামায়াত নেতা জামাল উদ্দিন, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মুরাদ, সংগঠক ফজলে রাব্বি আবিদ প্রমুখ।

নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, নোয়াখালীকে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র চলছে, অথচ কোনো গণশুনানি হয়নি। জেলা প্রশাসনের এমন উদ্যোগ ছাড়া নোয়াখালীবাসীর মতামত উপেক্ষা করে অন্য কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা মানা হবে না।

কর্মসূচির শেষে নতুন দায়িত্ব বণ্টনও ঘোষণা করা হয়। এ সময় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির সভাপতি সাইফুর রহমান রাসেল, চাটখিল উপজেলা কমিটির সভাপতি হিসেবে আনিস আহমেদ হানিফের নাম ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট