1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বরিশাল-৬ আসনে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি নেতা নূরুল ইসলাম খান মাসুদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে
নূরুল ইসলাম খান মাসুদ বরিশাল-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে স্থানীয় জনগণের সঙ্গে সংলাপে।
“বরিশাল-৬ আসনে জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক নূরুল ইসলাম খান মাসুদ মনোনয়ন প্রত্যাশী।”

মো: শাহিন হাওলাদার
বরিশাল প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ নূরুল ইসলাম খান মাসুদ। বর্তমানে তিনি বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এবং ঠিকানা বাংলাদেশ সংগঠনের কেন্দ্রীয় আহবায়কের দায়িত্ব পালন করছেন।

ঢাকার রাজপথে সাহসী নেতৃত্ব এবং স্থানীয় এলাকায় মানবিক কর্মকাণ্ডের কারণে মাসুদ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে “ঠিকানা বাকেরগঞ্জ” নামক সামাজিক সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। ফলে বাকেরগঞ্জের সাধারণ মানুষের কাছে তিনি আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন নূরুল ইসলাম খান মাসুদ। একাধিকবার কারাবরণ এবং মিথ্যা মামলার আসামি হয়েও তিনি রাজপথে অটল ছিলেন।

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, নূরুল ইসলাম খান মাসুদ মনোনয়ন পেলে বিএনপি বরিশাল-৬ আসনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে তারা আশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট