1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

নান্দাইলে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে ভাঙা রাস্তা মেরামত, ভোগান্তি কমলো এলাকাবাসীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে
নান্দাইলে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে ভাঙা রাস্তা মেরামত, ভোগান্তি কমলো এলাকাবাসীর
নান্দাইলে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে ভাঙা রাস্তা মেরামত, ভোগান্তি কমলো এলাকাবাসীর

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল থেকে জামতলা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। এতে নান্দাইল সদরে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছিল এলাকাবাসী। অবশেষে শুক্রবার (৩ অক্টোবর) স্থানীয় স্বেচ্ছাসেবীরা নিজ উদ্যোগে রাস্তার গর্তগুলো ইট ও খোয়া ফেলে সংস্কার করে চলাচলের উপযোগী করে দেন।

রাস্তা সংস্কার কাজে অংশ নেওয়া বইপড়া আন্দোলন নান্দাইলের সম্পাদক ফাইজুল ইসলাম বলেন, “বৃষ্টির কারণে রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছিল। প্রতিদিন হাজারো মানুষ নান্দাইল থেকে কিশোরগঞ্জ সদরে যাওয়ার শর্টকাট হিসেবে এই সড়ক ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় থাকায় যানবাহন চলাচল করতে খুবই কষ্ট হতো। তাই আমরা স্বেচ্ছাসেবীরা উদ্যোগ নিই।”

স্থানীয় স্বেচ্ছাসেবী আশিকুর রহমান রাসেল বলেন, “প্রতেকেই যদি নিজ বাড়ির সামনের রাস্তায় জমে থাকা পানি অপসারণের উদ্যোগ নেন, তবে বর্ষায় রাস্তাঘাট অনেক কম ক্ষতিগ্রস্ত হবে।”

কনটেন্ট ক্রিয়েটর রাজিব বলেন, “নিজ নিজ এলাকার রাস্তায় পানি জমে থাকা ঠেকাতে সচেতন হলে রাস্তা দীর্ঘদিন টেকসই থাকবে। আমরা চাই সবাই এই সচেতনতায় অংশ নিক।”

রাস্তা সংস্কারের এই উদ্যোগে আরও অংশ নেন স্বেচ্ছাসেবী আশিক মাহমুদ, জসিম, রাসেল, একলাছ, জিহাদ, রফিক, আকিব, ইয়াসিন, রাকিব, নজরুল ইসলাম, জিসানসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট