1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযান, ২৭ লাখ টাকার ভারতীয় ঔষধ জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে
হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় ঔষধ জব্দের দৃশ্য
হালুয়াঘাট সীমান্তে বিজিবির কঠোর নজরদারিতে আটক হলো ২৭ লাখ টাকার ভারতীয় ঔষধ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। আটককৃত ঔষধের আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আচকিপাড়া সীমান্ত এলাকায় টহল দল অভিযান চালায়। এসময় অভিনব কৌশলে পাচারের চেষ্টা করা ৯ হাজার ৬’শ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ তারা আটক করতে সক্ষম হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানী পণ্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরণের অবৈধ কার্যক্রম দমনে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটককৃত ঔষধ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট