1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বাকেরগঞ্জে কৃষক সোহেল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে কৃষক সোহেল হত্যার বিচার দাবিতে মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রামবাসী
বরিশালের বাকেরগঞ্জে কৃষক সোহেল খানের হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জে কৃষক সোহেল খান হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত উত্তর কবাই গ্রামবাসী বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদর রোড প্রদক্ষিণ শেষে বাকেরগঞ্জ থানার সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সোহেল খানের স্ত্রী সাজেদা বেগম, পিতা নুর ইসলাম হাওলাদার, মাতা নিলুফা বেগমসহ স্থানীয়রা। বক্তারা জানান, তরমুজ চাষের জমি লিজ না দেওয়ায় গত ২৭ সেপ্টেম্বর রাতে পরিকল্পিতভাবে হাত-পা বেঁধে সোহেলকে পিটিয়ে হত্যা করে স্থানীয় বিএনপির সাবেক সভাপতি শাহিন হাওলাদার, শওকত খানসহ ৪০-৪৫ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ। এ ঘটনায় নিহতের মা নিলুফা বেগম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ এ পর্যন্ত শাহিন হাওলাদার, শামিম হাওলাদার ও শওকত খানকে গ্রেফতার করলেও অন্য আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। বক্তারা অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে শাহিন হাওলাদারের সন্ত্রাসী বাহিনী নিহতের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিয়ে যাচ্ছে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

মানববন্ধনে এলাকাবাসী অবিলম্বে কৃষক সোহেল খানের হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের মাধ্যমে ফাঁসির দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট