1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

“আমৃত্যু সাধারণ মানুষের পাশে থাকতে চাই”—বাকেরগঞ্জে বিএনপি নেতা আবু জাফর সিকদার বাদলের প্রত্যয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নিয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার জানালেন বিএনপি নেতা আবু জাফর সিকদার বাদল
বাকেরগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নিয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার জানালেন বিএনপি নেতা আবু জাফর সিকদার বাদল

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
একসময়ের তুখর ছাত্রনেতা, বরিশাল মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং বর্তমান বিএনপির নিবেদিতপ্রাণ নেতা আবু জাফর সিকদার বাদল বলেছেন, “জাতীয়তাবাদী দল বিএনপি এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক সংগঠন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং দেশনায়ক তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আগামী প্রজন্মের জন্য সন্ত্রাস, চাঁদাবাজি ও দুঃশাসনমুক্ত এক সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

শনিবার (৪ অক্টোবর) বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

দুধল ইউনিয়নের কৃতী সন্তান এবং দুধল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম আয়েন আলী সিকদারের সুযোগ্য উত্তরসূরী আবু জাফর শিকদার (বাদল) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে কাজ করছেন। তিনি দলীয় মনোনয়ন লাভের আশায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

প্রচারবিমুখ এই নেতা ১৯৮৮ সাল থেকেই ছাত্র রাজনীতিতে যুক্ত, এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ৮৯ সনে কাউনিয়া ১নং ইউনিট ছাত্রদলের সাধারণ সম্পাদক, পরে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রদলের সভাপতি, এরপর বরিশাল বিএম কলেজ আহ্বায়ক কমিটির সদস্য ও পরবর্তীতে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০২ সালে কলেজ সংসদের জিএস নির্বাচিত হওয়ার পর থেকে ২০১১ সাল পর্যন্ত বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক প্রতিকূল সময়েও তিনি দলের প্রতি অটল ছিলেন। তার ধারাবাহিক রাজনৈতিক কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এবং ২০২০ সালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।

আবু জাফর বাদল বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ভিশন জনগণের মাঝে তুলে ধরছেন। এ লক্ষ্যেই তিনি নিজ উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন।

তিনি বলেন, “বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। আমি মনোনয়ন প্রত্যাশী হলেও দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনীত করবে। তবে মনোনয়ন না পেলেও আমি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দলের জন্য কাজ করে যাব—ইনশাআল্লাহ। ”গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তার সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট