1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

শেরপুরে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিনামূল্যে ১৬ হাজার গাছের চারা বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে
শেরপুর শ্রীবরদীতে বন বিভাগের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠান
শেরপুর শ্রীবরদীতে বন বিভাগের উদ্যোগে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ১৬,২০০টি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে বন বিভাগের উদ্যোগে ১৯৬টি প্রাথমিক বিদ্যালয়, ৬০টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও স্থানীয় জনগণের মধ্যে মোট ১৬,২০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বন অধিদপ্তর বাস্তবায়নাধীন **“বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশব্যাপী ব্যাপক বনায়ন কর্মসূচি”**র অংশ হিসেবে সোমবার দুপুরে শ্রীবরদী সরকারি নার্সারি প্রাঙ্গণে এসব চারা বিতরণ করা হয়।

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার এবং একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর।

অনুষ্ঠানে শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মো. আব্দুল্লাহ রানা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য তাসলিম কবির বাবুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, পরিবেশকর্মী এবং বন বিভাগের স্টাফরা উপস্থিত ছিলেন।

বিতরণকৃত চারার মধ্যে ছিল: আম, জাম, পেয়ারা, জলপাই, চালতা, বহেড়া, আমলকি, হরিতকি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, অড়বড়ই, চাপালিশ, পলাশ, শিমুল, গর্জন, গাদিলা, অর্জুনসহ আরও নানা প্রজাতির চারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট