1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

বাগেরহাটের সাংবাদিক হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে
নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাগেরহাটের সাংবাদিক হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন স্থানীয় সাংবাদিকরা।
নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাগেরহাটের সাংবাদিক হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন স্থানীয় সাংবাদিকরা।

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:

বাগেরহাটে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসকের (ডিসি) অফিসের সামনে নোয়াখালীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে প্রকাশ্যে দিনে-দুপুরে হত্যা করা গোটা সাংবাদিক সমাজের জন্য এক ভয়াবহ বার্তা। এটি শুধু একটি ব্যক্তিগত হত্যাকাণ্ড নয়, বরং সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত চিন্তার ওপর এক নির্মম আঘাত।

জাতীয় দৈনিক ভোরের চেতনা-এর জেলা প্রতিনিধি আনিছুর জামান বলেন,

“আমাদের সহকর্মী হায়াত উদ্দিনকে হত্যার মাধ্যমে শুধু একটি জীবন নয়, সত্য ও ন্যায়ের কণ্ঠস্বরকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে। আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করছেন, অথচ তাদের জীবনের নিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ। তারা সরকারের কাছে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত “সাংবাদিক সুরক্ষা আইন” প্রণয়নের আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন —
দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি আনিছুর জামান, বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু, সোনাইমুড়ি উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান, সুবর্ণচর উপজেলা প্রতিনিধি ওমর ফারুক, সদর উপজেলা প্রতিনিধি মোঃ ইউসুফ আলী চৌধুরী, চাটখিল উপজেলা প্রতিনিধি ইলিয়াসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা নিহত সাংবাদিক হায়াত উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট