1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

ডিমলায় ভেন্ডাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে
ভেন্ডাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ চলাকালীন মায়েরা ও শিক্ষকরা শিশু শিক্ষার উন্নয়ন ও উপস্থিতি নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করছেন।
ভেন্ডাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ চলাকালীন মায়েরা ও শিক্ষকরা শিশু শিক্ষার উন্নয়ন ও উপস্থিতি নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করছেন।

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের ভেন্ডাবাড়ী গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভেন্ডাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল বিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষার মান উন্নয়ন এবং সন্তানের প্রতি মায়েদের দায়িত্ব ও করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

৮ অক্টোবর (বুধবার) বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মা সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ডাবলু। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক ফারুক হোসেন। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক হরিপদ রায়, সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, অভিভাবক নুরুজ্জামান ও রাশেদ খান।

সভায় বক্তারা বলেন, মা সমাবেশের মাধ্যমে মায়েদেরকে শিশু সম্পর্কে সচেতন করে তোলা, শিশুর ঘাটতিগুলো শনাক্ত করে নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ করা, শিশুর জন্য পরিবারে এবং বিদ্যালয়ে আস্থাশীল পরিবেশ বজায় রাখা, শিশুর পাঠের তদারকি করা এবং পাঠের ক্ষেত্রে শিশুকে আরও আগ্রহী করে তোলা হয়। এছাড়া বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষার গুনগত মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

মা সমাবেশে শতাধিক মা, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট