1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নান্দাইলে খুনের মামলায় হয়রানির অভিযোগ: হামলা–ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে
নান্দাইলের ঝালুয়া বাজারে খুনের মামলায় হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের আয়োজিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনের একটি দৃশ্য।
নান্দাইলের ঝালুয়া বাজারে খুনের মামলায় হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের আয়োজিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনের একটি দৃশ্য।

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামে একটি খুনের মামলাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বেলা ১১টায় উপজেলার ঝালুয়া বাজারে ভুক্তভোগী পরিবারের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মোঃ সুমন মিয়া, মোছাঃ রওশন আরা বেগমসহ আরও অনেকে। তারা অভিযোগ করেন, ভাটি সাভার গ্রামে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। ওই সময় ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ অর্থ ও গবাদিপশু সহ প্রায় দেড় কোটি টাকার মালামাল লুট হয়। এ ঘটনায় নারী–পুরুষ নির্বিশেষে সবাইকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ করেন বক্তারা।

তারা জানান, এ ঘটনার পর দায়ের করা হত্যা মামলায় নারী–পুরুষসহ ২৩ জনকে আসামি করা হয়। তবে অনেক আসামি ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন না। এমনকি জাহাঙ্গীরপুর গ্রামের গর্ভবতী মুক্তা বেগম ও ঝালুয়া গ্রামের মোস্তুফা কামালের স্ত্রী দিপালী আক্তার নিজ নিজ বাড়িতে থাকলেও তাদেরও মামলায় আসামি করা হয়েছে। এছাড়া পাশের গ্রামের কয়েকজন নিরীহ ব্যক্তিকেও হয়রানিমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে বলেও অভিযোগ ওঠে।

বক্তারা আরও জানান, মামলায় জামিনে আসা আসামিরা বাদীপক্ষের হুমকির কারণে নিজ নিজ বাড়িতে ফিরতে পারছেন না। ফলে তারা পরিবার–পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিষয়টি প্রশাসনকে অবহিত করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ভাটি সাভার গ্রামে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আক্তার হোসেন গুরুতর আহত হন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, “প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে নির্দোষদের হয়রানি বন্ধ করা হোক।” একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও লুট হওয়া সম্পদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট