1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

কুমিল্লায় নোয়াখালী বিভাগ আন্দোলনকারী বাসে হামলা, যাত্রীদের মারধর ও হেনস্থা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে
কুমিল্লার বিশ্বরোডে নোয়াখালী বিভাগ আন্দোলনকারীদের বহনকারী বাসে হামলা — আহত সাধারণ যাত্রী ও আন্দোলনকারীরা, পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি।
কুমিল্লার বিশ্বরোডে নোয়াখালী বিভাগ আন্দোলনকারীদের বহনকারী বাসে হামলা — আহত সাধারণ যাত্রী ও আন্দোলনকারীরা, পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি।

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:
নোয়াখালী বিভাগ আন্দোলন শেষে বাড়ি ফেরার পথে কুমিল্লার বিশ্বরোড এলাকায় নোয়াখালীগামী একাধিক বাসে হামলার ঘটনা ঘটেছে। এসময় সাধারণ যাত্রী ও আন্দোলনকারীরা মারধর ও হেনস্থার শিকার হন।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে প্রায় দুই শতাধিক যুবক এ হামলা চালায় বলে জানা গেছে। হামলাকারীরা আন্দোলনকারীদের হাতে থাকা ব্যানার, প্ল্যাকার্ড ও গেঞ্জি ছিঁড়ে ফেলে এবং কয়েকটি গাড়ি অন্তত এক ঘণ্টা ধরে আটকে রাখে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়দের হামলায় মোস্তাফিজুর রহমান নামের এক ছাত্রসহ বেশ কয়েকজন আহত হন। নারী ও পুরুষ যাত্রীদের হেনস্থার অভিযোগও উঠেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আটককৃতদের উদ্ধার করে।

আহত মোস্তাফিজুর রহমান বলেন,

“প্রায় ২০০ জন যুবক আমাদের গাড়ি আটকে ব্যানার ও গেঞ্জি ছিঁড়ে ফেলে, অকথ্য ভাষায় গালমন্দ করে এবং হামলা চালায়। আমরা ভয়ে স্থবির হয়ে পড়েছিলাম।”

এই ঘটনার প্রতিবাদে নোয়াখালীর চৌমুহনী ও সোনাইমুড়ীতে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয়রা। নোয়াখালী জেলা সমিতি ও অন্যান্য সংগঠন এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজির আহমেদ খান বলেন,

“নোয়াখালীগামী একটি বাসকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় স্থানীয়রা আটকালে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে এবং যাত্রীদের উদ্ধার করে।”

উল্লেখ্য, নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে গত ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে আন্দোলনকারীরা তাদের দাবি সংবলিত স্মারকলিপি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে জমা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট