1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল: জাতীয় পার্টি নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি পেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে, নেতারা জাতীয় পার্টি নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করছেন।
পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে, নেতারা জাতীয় পার্টি নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করছেন।

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:
পঞ্চগড়ে জাতীয় পার্টি নিষিদ্ধসহ পাঁচ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মিছিলে জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শফিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন বলেন,

“পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছি। আমাদের দাবি হলো:
১. আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সংবাদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের আয়োজন।
২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য লেভেল প্লেয়িং নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।”

বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর সহ অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট