1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধারকৃত ভারতীয় পন্ডস ফেস ওয়াশ — বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা।
শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধারকৃত ভারতীয় পন্ডস ফেস ওয়াশ — বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অবৈধভাবে পাচারের চেষ্টা চলাকালে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার খাড়ামোড়া সীমান্ত এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় অভিনব কৌশলে ভারতীয় পন্ডস ফেস ওয়াশ পাচারের চেষ্টা করছিল একদল চোরাকারবারি। তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২ হাজার ৩০৪ পিস ভারতীয় পন্ডস ফেস ওয়াশ জব্দ করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত ফেস ওয়াশের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৫২ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম রোধে সবসময় সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থান বজায় রেখেছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

শ্রীবরদীর খাড়ামোড়া সীমান্ত থেকে ১১ লাখ টাকার ভারতীয় পন্ডস ফেস ওয়াশ জব্দ করেছে বিজিবি। পাচারকারীরা পালিয়ে গেলেও বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট