1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহজাহান শাওনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহজাহান শাওনের মতবিনিময় সভার ছবি
বকশীগঞ্জে কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহজাহান শাওনের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও সাংবাদিকরা — ছবি: প্রতিনিধি

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
তারুণ্যের ভাবনা এবং বকশীগঞ্জের উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শাহজাহান শাওন।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় ছাত্রদল নেতা বিস্তারিত আলোচনা করেন যে, বিএনপি ক্ষমতায় গেলে বকশীগঞ্জ উপজেলায় তরুণ প্রজন্মকে কেন্দ্র করে কী ধরনের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

সভায় সাংবাদিকরা উপজেলা বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনার বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম, পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন আল মামুন, যুগ্ম আহবায়ক রিয়াদুল ইসলাম, সদস্য সচিব আহমেদ সায়েম এবং অন্যান্য ছাত্রদলের নেতৃবৃন্দ।

শাহজাহান শাওন উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বকশীগঞ্জের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী করার মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করতে সকল ভোটার ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন।

তিনি আরও জানান, ছাত্রদল তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে মাঠে কাজ করছে এবং ভবিষ্যতে তারুণ্য নির্ভর উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট