1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে সচেতনতা বৃদ্ধি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে
রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও দুর্যোগ মোকাবিলা মহড়া অনুষ্ঠিত হয়।
রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও দুর্যোগ মোকাবিলা মহড়া অনুষ্ঠিত হয়।

 রাণীনগর (নওগাঁ):
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে সোমবার (১৩ অক্টোবর) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে বর্ণাঢ্য র‌্যালি, দুর্যোগ মোকাবিলা মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে স্বেচ্ছাসেবীরা আগুন নেভানো ও আহত উদ্ধার কার্যক্রমের বাস্তব প্রদর্শনী উপস্থাপন করেন।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেলোয়ার হোসেন, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু পাল, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দুর্যোগের ক্ষতি কমাতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আগাম সতর্কতা এবং পারিবারিক পর্যায়ে প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি।
তাঁরা সবাইকে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে নিজেরা নিরাপদ থাকার পাশাপাশি সমাজে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট