1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শ্রীপুরে ২০ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ, দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে
শ্রীপুরে র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ হওয়া নকল প্রসাধনী সামগ্রী
গাজীপুরের শ্রীপুরে র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল প্রসাধনী জব্দ ও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় নকল প্রসাধনী বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাওনা বাজার সড়কের বিসমিল্লাহ স্টোর ও সততা এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ২০ লাখ টাকার নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

পরে মেসার্স বিসমিল্লাহ স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩০, ৩১ ও ৪১ ধারায় ৩ লাখ টাকা এবং মেসার্স সততা এন্টারপ্রাইজকে একই আইনের ৩০, ৩১ ও ৪১ ধারাসহ বিএসটিআই আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফিল্ড অফিসার অর্ণব চক্রবর্তী ও ফাহাদ হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন,

“নকল ও নিম্নমানের প্রসাধনী ব্যবহার মানুষের ত্বক ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা বাজারে এসব ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছি। জনগণের নিরাপত্তা ও ভোক্তার অধিকার নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

র‌্যাব কর্মকর্তারা আরও জানান, জব্দ করা নকল প্রসাধনী পণ্য ধ্বংসের ব্যবস্থা নেওয়া হবে, এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট