1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’ জামালপুরে ৩৫ বিজিবির বড় অভিযান: ভারতীয় কসমেটিকস ও গরু উদ্ধার শেরপুরে জামিনে মুক্তির এক সপ্তাহেই ছাত্রলীগ নেতা মোয়াজের মৃত্যু পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ২, অনলাইন জুয়ায় আটক আরও ৩ মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুলিশের উপস্থিতিতেই আরডিএ কার্যালয়ে টেন্ডার বাক্স ছিনতাই: তুঙ্গে বিতর্ক পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু

খেলাকে কেন্দ্র করে জামালপুরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে
জামালপুরের লংকারচর বাজারে ফুটবল খেলার পরে সংঘর্ষে আহতদের চিত্র, স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছেন।
প্রতীকী ছবি

মোঃ মোস্তাইন বিল্লাহ, স্টাফ কোয়ার্টারঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার লংকারচর গাছবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় খেলার দুই পক্ষের অভিভাবকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

পরে বাজার এলাকায় উপস্থিত হয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দেলোয়ার হোসেন গ্রুপ ও হযরত আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন, যাদের মধ্যে ৪ জন নারীও আছেন।

আহতদের মধ্যে হযরত আলী গ্রুপের সদস্যরা হলেন:
আসমান আলী মধু (৭০), ময়চান আলী (৩০), নুরনবী (৪৫), সোনামিয়া (৩০), ভানু বেগম (৫০), খুশিদা বেগম (৪৩), কোকীল (৫৫) ও মিথুন (১৪)।

অন্যদিকে দেলোয়ার হোসেন গ্রুপের আহতরা হলেন:
ফারুক হোসেন (৩০), রমজান আলী (১৭), নইম মিয়া (৪০), হাসমত আলী (৫০), জিহাদ (১৭), জাহিদ হাসান (১৮), রাশেদা বেগম (৪৫), ইসমত আরা (৩৫), আমির হামজা (২৫) ও আ. আজিজ (১৬)।

খবর পেয়ে সানন্দবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন,
“ফুটবল খেলাকে কেন্দ্র করে লংকারচরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট