1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

চোরাচালান ও অবৈধ বালু উত্তোলন বন্ধে ৩৯ বিজিবির কঠোর পদক্ষেপ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে
ব্রহ্মপুত্র নদীর তীরে প্রেস ব্রিফিংয়ে ৩৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান
ব্রহ্মপুত্র নদীর তীরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে চোরাচালান ও অবৈধ বালু উত্তোলন রোধে কঠোর পদক্ষেপের ঘোষণা দেন ৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান।

মুহাম্মদ আবু হেলাল
শেরপুর প্রতিনিধি

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বিজিবির মাল্টিপারপাস সেড সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর তীরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান এসব তথ্য জানান।

লে. কর্নেল মেহেদী হাসান জানান, সম্প্রতি শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত এলাকায় কিছু অসাধু চক্র বালু উত্তোলন ও চোরাচালানের মাধ্যমে সরকারি সম্পদের ক্ষতি করে আসছে। এসব অনিয়ম রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি বলেন, “সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিজিবি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। সীমান্ত সংলগ্ন এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ২৪ ঘণ্টা টহল জোরদার করা হয়েছে।”

বিজিবি অধিনায়ক আরও জানান, ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত অঞ্চলে একাধিক অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে।

তিনি বলেন, “অবৈধ বালু উত্তোলনের কারণে নদী ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে ভূমিক্ষয় ও বন্যার ঝুঁকি বাড়ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি।”

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ৩৯ বিজিবি প্রায় ২৭ লাখ ৯০ হাজার টাকার বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে। পাশাপাশি সীমান্ত এলাকার একাধিক চোরাচালানপথ বন্ধ করে দেওয়া হয়েছে।

লে. কর্নেল মেহেদী হাসান বলেন, “আমাদের লক্ষ্য সীমান্তকে নিরাপদ রাখা এবং জনগণের সম্পদ রক্ষা করা। স্থানীয় জনগণও যেন এসব অবৈধ কার্যক্রম প্রতিরোধে সহযোগিতা করে, সে আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত সমন্বয় সভা করে সীমান্তের আইন-শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় যৌথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে ৩৯ বিজিবির বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট