1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

ইসলামপুরে বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণে বাধা, হত্যা-লুটপাটের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে
ইসলামপুরে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলনে ফ্যামিলি কার্ড বিতরণে বাঁধার প্রতিবাদে বক্তব্য রাখছেন স্থানীয় নেতারা।
ইসলামপুরে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলনে ফ্যামিলি কার্ড বিতরণে বাঁধার প্রতিবাদে বক্তব্য রাখছেন স্থানীয় নেতারা।

জামালপুর প্রতিনিধি: মশিউর রহমান টুটুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতির অংশ হিসেবে “ফ্যামিলি কার্ড প্রকল্প” বাস্তবায়নে মাঠে নেমেছে ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটি। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগে বাঁধা সৃষ্টি, লুটপাট ও হত্যার হুমকির ঘটনায় রবিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার পাথর্শী ইউনিয়নের মুখশিমলা এলাকায় সংবাদ সম্মেলন করেন স্থানীয় বিএনপি নেতা ও ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল সরকার।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সহায়তাকারী ব্যবসায়ীদের প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে। পাশাপাশি উন্নয়ন কমিটির পুরুষ ও মহিলা সদস্যদের হত্যা ও মারধরের হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, চাঁদাবাজ ও দখলদার চক্র এলাকার হতদরিদ্র, প্রতিবন্ধী ও বেকারদের উন্নয়নমূলক উদ্যোগকে বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছে।

উপজেলা উন্নয়ন কমিটির সভাপতি ও বিএনপি জামালপুর-২ (ইসলামপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী, শিক্ষানুরাগী সমাজসেবক শওকত হাসান মিঞার নিজস্ব অর্থায়নে এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে চাল, আটা, তেল, ডাল ও লবণের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের পরিকল্পনা করা হয়। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল এই উদ্যোগ ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন শাহজালাল সরকার।

তিনি বলেন, “যাঁরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ফ্যামিলি কার্ড প্রকল্পে বাঁধা দিচ্ছে, তাঁদের আইনের আওতায় আনা জরুরি। আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে ৫০ লক্ষ পরিবারের মাঝে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া হবে। এটি কেবল একটি মানবিক উদ্যোগ নয়, বরং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির পথ উন্মুক্ত করার একটি রূপকল্প।

তাঁরা আরও দাবি করেন, “ধানের শীষ উন্নয়নের প্রতীক, ধানের শীষ তারেক রহমানের মুক্তির প্রতীক”—এই বিশ্বাসে বিএনপির প্রতিটি কর্মী মানবিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। কিন্তু একটি অপশক্তি সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করে এই অগ্রযাত্রা ব্যাহত করতে চাইছে।

বক্তারা সকল নেতাকর্মীকে ভয় না পেয়ে অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান এবং উন্নয়ন কমিটির সকল সদস্যের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন।

সংবাদ সম্মেলনে ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির অর্থ বিষয়ক সম্পাদক হেলাল সরকারসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট