1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহীত

মনজু হোসেন
স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তৌসিফ খান মূসা (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন, যাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে পঞ্চগড়–তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের শালবাহান ইউনিয়নের বোয়ালমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তৌসিফ খান মূসা তেঁতুলিয়ার তিরনয়হাট ইউনিয়নের খয়খাটপাড়া দরগাসিং গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
আহতরা হলেন —

  • আল শাহরিয়ার (২৩), বাবুয়ানী জোত গ্রামের সমেশ আলীর ছেলে

  • মাহমুদ মনির হোসেন (২৫), দরগাসিং গ্রামের আলতাফ হোসেনের ছেলে

তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেষাশীষ রায় জানান, “দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

নিহতের চাচা সোহেল রানা জানান, “শনিবার রাতে বুড়াবুড়ি এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তিন বন্ধু মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে রাস্তা পার হওয়া একটি শিয়ালের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তৌসিফের মৃত্যু হয়।”

স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট