1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শীতের আগমনে বাঘায় খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে
বাঘা উপজেলার এক গাছি খেজুর গাছে রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন, পাশে সাজানো রসের হাঁড়ি।
রাজশাহীর বাঘা উপজেলার এক গাছি শীতের আগমনে খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন — ছবি: আবুল হাশেম

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ

শীতের আগমনের সঙ্গে সঙ্গে রাজশাহীর বাঘা উপজেলার গ্রামীণ জনপদে শুরু হয়েছে খেজুর গাছ প্রস্তুতের কর্মযজ্ঞ। ভোরের শিশির আর কুয়াশার মধ্যে ব্যস্ত সময় কাটাচ্ছেন গাছিরা। খেজুরের রস সংগ্রহের জন্য গাছ পরিষ্কার ও চাঁচ দেওয়ার কাজ চলছে পুরোদমে।

গৌরব ও ঐতিহ্যের প্রতীক এই খেজুর গাছকে ঘিরে শুরু হয় শীতের উৎসব। পিঠা-পায়েস, পুলি-মণ্ডা কিংবা সকালের মুড়ি-রস—সবকিছুরই প্রাণ এই খেজুরের গুড়।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার সাতটি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় প্রায় ১ লাখ ৫৭ হাজার খেজুর গাছ রয়েছে। চলতি মৌসুমে এসব গাছ থেকে ২ হাজার ৮শ’ মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় গাছি লূৎফর জানান, “প্রথম দিকে প্রতিদিন ২০–৩০টি গাছ প্রস্তুত করি, পরে মৌসুমে ৫০–৬০টি গাছ থেকে রস সংগ্রহ করি।”
আরেক গাছি ইসহাক মিয়া বলেন, “প্রতিদিন ৩৫টি গাছ থেকে রস সংগ্রহ করে ১৬–২০ কেজি গুড় তৈরি করি।”

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, “গুড়ের ভালো দাম পাওয়ায় কৃষকরা এখন খেজুর গাছের প্রতি আগ্রহী হচ্ছেন। এতে একদিকে রস ও গুড়ের চাহিদা পূরণ হবে, অন্যদিকে বাড়বে গ্রামীণ অর্থনীতি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট