1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

ঝিনাইগাতীতে স্বচ্ছ লটারিতে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ ডিলার নিয়োগ সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে
ঝিনাইগাতী উপজেলা পরিষদ সভাকক্ষে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের উন্মুক্ত লটারির দৃশ্য
শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ জন ডিলার নিয়োগ দেওয়া হয়।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে উন্মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৪ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এ লটারির আয়োজন করা হয়।

লটারিতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সানজা হোসাইন সানী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শাহজাহান আনন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়নের ১৪টি বিক্রয়কেন্দ্রের জন্য ডিলারশিপ পেতে মোট ২১৯ জন আবেদন জমা দেন। পরে উন্মুক্ত লটারির মাধ্যমে ১৪ জনকে চূড়ান্তভাবে ডিলার হিসেবে নির্বাচিত করা হয়।

ডিলারশিপপ্রত্যাশীরা জানান, অতীতে ডিলার নিয়োগে তদবির ও অনিয়মের অভিযোগ থাকলেও এবার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে লটারির মাধ্যমে নিয়োগ হওয়ায় কোনো বিতর্কের সুযোগ নেই। তারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন,

“অনেক সময় ডিলার নিয়োগ নিয়ে নানা অভিযোগ ওঠে। তাই এবার শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। আশা করি, নির্বাচিত ডিলাররা সততা ও নিষ্ঠার সঙ্গে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির সুফল প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেবেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট