1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বাঘায় উৎসবমুখর আয়োজনে শুরু হলো ‘ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ — তরুণদের মাঝে খেলাধুলার জোয়ার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে
বাঘায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মাঠজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড়
বাঘায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মাঠজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড়

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ

“তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে রাজশাহীর বাঘায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বাঘা পৌরসভা দল ও বাজুবাঘা ইউনিয়ন দল। রোমাঞ্চকর এই ম্যাচে বাঘা পৌরসভা ২-১ গোলে বিজয়ী হয়। খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উপচে পড়া দর্শক, উচ্ছ্বাসে ভরপুর পরিবেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, বাঘা থানার অফিসার ইনচার্জ আ. ফ. ম. আসাদুজ্জামান, প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনসুর রহমান, সাবেক উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, ও উপজেলা জামায়াত আমির আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

খেলার ধারাভাষ্য দেন বিপ্লব কুমার রায়, শরিফুল ইসলাম ও আব্দুল হানিফ মিঞা।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, সামাজিক বন্ধন দৃঢ় করা এবং মাদকমুক্ত সমাজ গঠন—এই তিন লক্ষ্যেই আয়োজন করা হয়েছে ‘ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’।

উদ্বোধনী অনুষ্ঠানে মাঠজুড়ে ছিল বর্ণিল সাজসজ্জা, পতাকা ও বেলুনে উৎসবমুখর পরিবেশ। অতিথিরা বলেন, এই আয়োজন বাঘা উপজেলার তরুণদের মধ্যে খেলাধুলার চেতনা, ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট