1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

আন্দোলনে পরাজিত হলেও ভারতের আধিপত্যবাদী ষড়যন্ত্র অব্যাহত: বিএনপি নেতা আব্দুস সালাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে
আড়ানী পৌরসভায় বিএনপির জনসভায় বক্তব্য রাখছেন নেতা আব্দুস সালাম
রাজশাহী আড়ানী পৌরসভায় বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা আব্দুস সালাম

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
নতুন বাংলাদেশ বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানী পৌরসভা বিএনপির আয়োজনে ঐতিহাসিক মনোমোহিনী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম মার্শাল, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব হাকিম সরকার।

সভার অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সদস্য মোঃ সুরুজ্জামান সুরুজ ও মুখলেছুর রহমান মুকুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট পৌর বিএনপির সভাপতি মোঃ মমিনুল হক মমিন, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান সজল, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম. সালাউদ্দিন শামিম সরকার এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভা সঞ্চালনা করেন আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ বিল্টু। সার্বিক সহযোগিতায় ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোঃ মহিদুল ইসলাম জুয়েল।

জনসভায় বক্তারা বলেন, “দেশ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিষ্ট মুক্ত হয়েছে, কিন্তু ভারতের আধিপত্যবাদীদের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। বাংলাদেশে কিছু রাজনৈতিক দল মসজিদে ইসলাম আর মন্দিরে পূজা দেখিয়ে ইসলামী রাষ্ট্র কায়েমের নামে প্রতারণা করছে। বিএনপি মাঠে নামলে এরা আর টিকে থাকতে পারবে না। দেশের মানুষের বুকে যে আগুন জ্বলে, তা ষড়যন্ত্রকারীদের পুড়িয়ে ছারখার করবে। ভারতের আধিপত্যের কাছে দেশকে তুলে দেওয়া যাবে না। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ ভারতের আধিপত্যবাদীদের হাতে দেশকে তুলে দেননি। দেশের চলমান সংকট নিরসন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট