1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

চাটখিলে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে
চাটখিলের খিলপাড়া ইউনিয়নে যুবদলের কর্মী সভায় বক্তব্য দিচ্ছেন উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর
খিলপাড়া ইউনিয়নে যুবদলের কর্মী সভায় উপস্থিত উপজেলা ও ইউনিয়ন যুবদল নেতারা

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চাটখিল উপজেলার ৯নং খিলপাড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের যৌথ আয়োজনে নাহারখিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য কাউছার হামিদ মিন্টু এবং সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের নেতা রবিউল আউয়াল সজিব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর।
তিনি বলেন, “যুবদল সব সময় গণতন্ত্র, দেশ ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, যুগ্ম আহ্বায়ক সাইফুল আজম জগলু, ফখরুদ্দিন ফিরোজ, মাহমুদুল হাসান শান্ত, এবং উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ রাসেল পাটোয়ারী প্রমুখ।

সভায় বক্তারা সংগঠনের কর্মকাণ্ডকে আরও গতিশীল করার আহ্বান জানান এবং আসন্ন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট