1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
এক-এগারোর ‘মাস্টারমাইন্ড’ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি ফিরছে? কমলনগরে নুরুল আলম নুরু হত্যার বিচারের দাবিতে পরিবারের মানববন্ধন: উত্তাল লক্ষ্মীপুর-রামগতি মহাসড়ক পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু আহত: বাবার সামনেই রক্তাক্ত সন্তান, উন্নত চিকিৎসার দাবি শেরপুরে জ্বালানি সংকট মোকাবিলায় জেলা প্রশাসনের কঠোর অ্যাকশন: জরিমানা ও সরবরাহ স্বাভাবিক নালিতাবাড়ীতে ব্যতিক্রমী ফুটবল লড়াই: সভাপতিকে হারিয়ে সাধারণ সম্পাদকের দল জয়ী কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে কাঠমিস্ত্রি নিহত, ভায়রা ও তার ছেলেদের বিরুদ্ধে হামলার অভিযোগ নান্দাইলে কওমী মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে একাত্তর টিভির সাংবাদিক তরিকুলের বাসায় দুর্ধর্ষ চুরি ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয়

চোরাকারবারীদের কৌশল ভেস্তে দিল বিজিবি: অর্ধকোটি টাকার ভারতীয় মদ ও চোরাচালানী মালামাল জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে
বিজিবি কর্মকর্তারা ময়মনসিংহ সীমান্তে জব্দ করা ভারতীয় মদ ও চোরাচালানী মালামাল প্রদর্শন করছেন
ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবি অভিযান: ভারতীয় মদ, জিলেট ব্লেড ও পন্ডস বিউটি ক্রিমসহ অর্ধকোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) পৃথক অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকার বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় মদ ও চোরাচালানী মালামাল জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের টহল দল ২২ ও ২৩ অক্টোবর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার আউলাদের মোড় এবং শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কালাপানি ও বরুঙ্গা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় চোরাকারবারীরা অভিনব কৌশলে যানবাহন ব্যবহার করে ভারতীয় মদ, জিলেট ব্লেড ও পন্ডস বিউটি ক্রিম পাচারের চেষ্টা করছিল।

বিজিবির তৎপরতায় ১টি ব্যাটারি চালিত ইজিবাইক ও ১টি টয়োটা প্রাইভেটকারসহ ৪৩৯ বোতল ভারতীয় মদ, ৮৬,৪০০ পিস জিলেট ব্লেড ও ৭৫ পিস পন্ডস বিউটি ক্রিম জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ৫ হাজার ৫০০ টাকা বলে জানায় বিজিবি।

অভিযানে জড়িত চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় আমরা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছি। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি কর্মকর্তারা ময়মনসিংহ সীমান্তে জব্দ করা ভারতীয় মদ ও চোরাচালানী মালামাল প্রদর্শন করছেন

ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবি অভিযান: ভারতীয় মদ, জিলেট ব্লেড ও পন্ডস বিউটি ক্রিমসহ অর্ধকোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট