1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নালিতাবাড়ীতে ব্যতিক্রমী ফুটবল লড়াই: সভাপতিকে হারিয়ে সাধারণ সম্পাদকের দল জয়ী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে ব্যতিক্রমী ফুটবল লড়াই: সভাপতিকে হারিয়ে সাধারণ সম্পাদকের দল জয়ী

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে ইউনিয়ন বিএনপির সভাপতি বনাম সাধারণ সম্পাদক দলের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার সমশ্চুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ১নং পোড়াগাঁও ইউনিয়ন যুবদলের আয়োজনে এই ব্যতিক্রমী ম্যাচটি অনুষ্ঠিত হয়।

মাঠে লড়াই চলে পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক উমর ফারুকের নেতৃত্বাধীন দুই দলের মধ্যে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে সাধারণ সম্পাদকের দল ২-১ গোলে সভাপতি দলকে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয়।

পুরস্কার বিতরণী ও অতিথি: খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন ভিপি। এছাড়া উপজেলা ও পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

ব্যতিক্রমী আয়োজন: পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনছারুলের পরিচালনায় এই খেলায় ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক ছাড়াও ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদকগণ খেলোয়াড় হিসেবে অংশ নেন। প্রবীণ নেতাদের এমন ক্রীড়া নৈপুণ্য দেখতে সমশ্চুড়া মাঠে শত শত উৎসুক দর্শক ভিড় জমান।

আয়োজকদের বক্তব্য: আয়োজক কমিটির প্রধান ও পোড়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুল হক বাবু জানান, “ঈদ উপলক্ষে তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং খেলাধুলায় আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বয়স্ক নেতাদের অংশগ্রহণে এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত।”

স্থানীয় সংবাদকর্মী রবিউল ইসলাম মন্ডল বলেন, “প্রবীণ খেলোয়াড়দের অংশগ্রহণে ঈদ-পরবর্তী এই ব্যতিক্রমী ফুটবল খেলা অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে শেষ হয়েছে। ভবিষ্যতে এমন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আরও আয়োজিত হবে বলে আমরা আশাবাদী।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট