1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

বাকেরগঞ্জে রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নে পৌর যুবদলের লিফলেট বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে বিএনপির রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করছেন পৌর যুবদল নেতাকর্মীরা।
বাকেরগঞ্জে বিএনপির রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করছেন পৌর যুবদল নেতাকর্মীরা।

শাহিন হাওলাদার | বরিশাল প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৪টায় বাকেরগঞ্জ পৌর যুবদলের উদ্যোগে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে রুনসী, সদর রোড হয়ে পৌরসভার ২নং ওয়ার্ডে গিয়ে শেষ হয়।

লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন—
বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান,
যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম,
বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন,
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য বাবলু মাঝি, কামরুল হাসান টিপু, মিরাজ মাঝি, ইসমাইল হোসেন,
পৌর যুবদল নেতা মো. বশার, মেহেদী হাসান, জুয়েল খান, জহিরুল ইসলাম সুজন, রানা, জসিম, লিটন, মিঠুন, বেলাল হোসেন, মিরাজ প্রমুখ।

লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা দেন পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান।

তিনি বলেন,

“তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নই জাতিকে একটি সুশাসনভিত্তিক, ন্যায়সংগত ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করবে।”

তিনি আরও বলেন,

“এই ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং জাতীয় ঐক্যের এক রূপরেখা, যা দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার মূল ভিত্তি।”

সভায় উপস্থিত নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রম শক্তিশালী করার পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে যুবদলের লিফলেট বিতরণ কর্মসূচি শুধু রাজনৈতিক প্রচারণা নয়, বরং দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও সংগঠিত ঐক্যের প্রতিফলন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট