1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

বাঘায় প্রাইভেটকারের ধাক্কায় সাবেক কাউন্সিলর মিঠু গুরুতর আহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে
বাঘায় প্রাইভেটকারের ধাক্কায় সাবেক কাউন্সিলর রোকনুজ্জামান মিঠু গুরুতর আহত

রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর বাঘায় প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন সাবেক কাউন্সিলর রোকনুজ্জামান মিঠু (৫২)। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাঘা উপজেলার চন্ডিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়।

আহত রোকনুজ্জামান মিঠু বাঘা পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত “ধানের শীষ” প্রতীকের প্রার্থী ছিলেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী নুরুজ্জামান খান মানিকের ছোট ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণের সময় চন্ডিপুর বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন মিঠু। এ সময় একটি প্রাইভেটকার (নম্বর: ঢাকা মেট্রো-গ ১৩-০৬৪৪) দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই চালক গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করে বলে জানান স্থানীয়রা।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুপ্রভাত বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট