1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ইসলামপুরে শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির উদ্যোগে পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে
ইসলামপুরে আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির খাদ্য বিতরণ কর্মসূচিতে খাবার সংগ্রহ করছে স্থানীয়রা।
মানুষ মানুষের জন্য! ইসলামপুরে আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটি ৫ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করল।

মশিউর রহমান টুটুল (জামালপুর):
জামালপুরের ইসলামপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটি

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পৌরসভার কিংজাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ইসলামপুর আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির সভাপতি, শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক, একই সঙ্গে জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শওকত হাসান মিঞা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

“মানুষ মানুষের জন্য— অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি মানবিক দায়িত্ব থেকে একে অপরের পাশে দাঁড়ায়, তাহলে সমাজে দারিদ্র্য অনেকটাই হ্রাস পাবে।”

এসময় উন্নয়ন কমিটির সদস্যরা বলেন, আলহাজ্ব শওকত হাসান মিঞা দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, সড়ক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে গঠিত উন্নয়ন কমিটি নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহজালাল সরকার, অর্থ বিষয়ক সম্পাদক হেলাল সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, পাথর্শী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট