1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

নান্দাইলে জমি খতিয়ান খুলতে গিয়ে সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ২০ হাজার টাকার ঘুষ দাবির অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
জমি খতিয়ানের নতুন খতিয়ান খুলতে গিয়ে নান্দাইল অফিসে সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ২০ হাজার টাকার ঘুষ দাবির অভিযোগ।

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিন আকন্দ অভিযোগ করেছেন যে, নতুন খতিয়ান খোলার জন্য দাখিল করা তার আবেদন প্রক্রিয়াজাতকরণের সময় নান্দাইল সহকারী কমিশনার (ভূমি) অফিসের এক সহকারী তার নিকট ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, জসিম উদ্দিন ২০২১ সালে সিনিয়র সহকারী জজ আদালতে দায়ের করা মামলায় (২৮৮ নং) জয়লাভ করেন। চূড়ান্ত রায় ঘোষণার (১২ আগস্ট ২০২৪) পর ৮ অক্টোবর ২০২৪ তারিখে নতুন খতিয়ান খোলার জন্য আবেদন দাখিল করলে তা ১৪ অক্টোবর ২০২৪ অফিসে দাখিল হয়।

অভিযোগ অনুযায়ী, এসিল্যান্ড অফিসের অফিস সহকারী হাসমত আলী আবেদনকারীর নিকট বলেন, “২০ হাজার টাকা না দিলে স্যার নামজারি সম্পন্ন করবেন না। জমিজমা সংক্রান্ত ডিক্রি কোর্টের মহুরিরা টাকা দিয়ে দেওয়া হয়।” টাকা দিতে অস্বীকার করলে তার জমির নামজারি প্রক্রিয়া আটকা পড়ে।

ভুক্তভোগী জসিম উদ্দিন অভিযোগ জানিয়েছেন, তিনি বিষয়টি সহকারী কমিশনারের কাছে জানিয়েও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরে ২৮ আগস্ট ২০২৫ তারিখে ময়মনসিংহ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট