1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

পলাশবাড়ীতে ছাত্রদলের যৌথ উদ্যোগে ৩১ দফা আলোচনা সভা ও লিফলেট বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের যৌথ আলোচনা সভা ও ৩১ দফার লিফলেট বিতরণ
পলাশবাড়ীতে ছাত্রদলের যৌথ উদ্যোগে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::

গাইবান্ধা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পলাশবাড়ীর উপজেলা, পৌর, সরকারি ও বেসরকারি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে রবিবার (২৬ অক্টোবর) আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির সভাপতি ও পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের দিক নির্দেশনায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত নেতৃত্ব দেন। আলোচনা সভা অনুষ্ঠিত হয় পৌর শহরের মহিলা ডিগ্রী ফাজিল মাদ্রাসা মাঠে। সভার পরে পৌর শহরের কালি বাড়ী বাজারে সাধারণ ভোটারদের মধ্যে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফ, সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়, যুগ্ন আহ্বায়ক মারুফ শেখ রাজীব, ইউসুব মন্ডল লেবু, মাহমুদ হাসান, শাহজাহান সরকার, মোত্তালিব সরকার সুহৃাদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শাওন সরকার, সদস্য সচিব আকাশ কবির পায়েল, যুগ্ন আহ্বায়ক মোনয়ার হোসেন, সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি মেজবাহ আহ্মেদ প্রান্ত, সাধারণ সম্পাদক রায়হান আহম্মেদ, থানা ছাত্রদলের সদস্য স্বাধীন সরকার, শফিকুল ইসলাম, ফকিরহাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ সভাপতি মফিদুল ইসলাম, বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের সভাপতি আরাফত হোসেনসহ উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট