1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

শেরপুর-২ আসনে বিএনপি’র এমপি প্রার্থী আবু সুফিয়ানের গণসংযোগে ব্যাপক সাড়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে
বিএনপি নেতা আবু সুফিয়ান নালিতাবাড়ীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন
নালিতাবাড়ীর মরিচপুরান ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণে বিএনপি’র সম্ভাব্য এমপি প্রার্থী আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে সরকারের এমন ঘোষণার পর থেকেই সারাদেশে বইছে নির্বাচনী আমেজ। শহর থেকে গ্রাম পর্যন্ত হাট-বাজারে শোভা পাচ্ছে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ভরপুর রাজনৈতিক রঙিন পরিবেশ।

শেরপুর–২ (নকলা–নালিতাবাড়ী) আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সরব ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান। প্রতিদিনই তিনি নকলা ও নালিতাবাড়ীর গ্রামেগঞ্জে ঘুরে জনগণের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করছেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণও অব্যাহত রেখেছেন।

আবু সুফিয়ান বর্তমানে শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত তিনি—তৎকালীন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক থেকে শুরু করে কেন্দ্রীয় ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি ও পরবর্তীতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলের দুঃসময়ে রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন এই তরুণ নেতা। রাজনৈতিক মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়ে এক বছরেরও বেশি সময় কারাভোগ করেছেন তিনি। তবুও দলের প্রতি অনুগত থেকে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন নির্ভীকভাবে।

দলের তৃণমূল নেতাকর্মীরা জানান, আবু সুফিয়ান একজন ত্যাগী, বিনয়ী ও ক্লিন ইমেজের নেতা, যিনি নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছেন। তাঁকে মনোনয়ন দেওয়া হলে শেরপুর–২ আসনে বিএনপির সাংগঠনিক অবস্থান আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেন তারা।

গণসংযোগের ধারাবাহিকতায় শনিবার (২৫ অক্টোবর) নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নে আলোচনা সভা ও বিভিন্ন হাট-বাজারে লিফলেট বিতরণ করেন আবু সুফিয়ান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র এমপি প্রার্থী আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান, সম্মানিত সদস্য, শেরপুর জেলা বিএনপি ও সহ-সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

মরিচপুরান ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

গণসংযোগ চলাকালে আবু সুফিয়ান বলেন,

“আমি দলের দুর্দিনে এলাকাবাসী ও নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি, থাকব। আশাকরি দল আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে জয়লাভ করব ইনশাআল্লাহ।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট