1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

রাজশাহীর বাঘায় জমি দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, নিহত ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘা উপজেলায় জমি দখল নিয়ে সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার দৃশ্য
রাজশাহীর বাঘায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে—নিহত ১ জন

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর বাঘা উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার খানপুর পদ্মার চরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আমান মন্ডল (৪০)

আহতরা হলেন—মনতাজ মন্ডল (৩৫), নাজমুল মন্ডল (২৮)রাকিব মন্ডল (২২)। গুরুতর অবস্থায় তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার খানপুর চরাঞ্চলে বন্যার পর দুই বিঘা জমি নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাকন বাহিনী ও বাঘার মনতাজ মন্ডল গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।

সোমবার সকালে মনতাজ মন্ডলসহ কয়েকজন ওই জমিতে খড় কাটতে গেলে দুপুরে কাকন বাহিনীর ১০-১৫ জনের একটি সশস্ত্র দল সেখানে হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে আমান মন্ডল ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান।

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নিহার চন্দ্র মন্ডল জানান, আহতদের শরীরে একাধিক স্থানে গুলির চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমান মন্ডল মৃত্যুবরণ করেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. ফ. ম. আসাদুজ্জামান বলেন,

“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট