1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

পঞ্চগড়ে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে
পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সার ডিলার অন্তর্ভুক্তির দাবিতে বিএডিসি বীজ ডিলারদের মানববন্ধন।

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার

পঞ্চগড়ে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পঞ্চগড় বিএডিসি ডিলার এসোসিয়েশনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একপাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলার বিএডিসি সার ডিলারসহ শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সম্মিলিত সার ডিলার নীতিমালা ২০২৫-এ বিএডিসি ডিলারদের অন্তর্ভুক্ত করা জরুরি। তারা বলেন, বিএডিসি ডিলাররা কৃষকদের দোরগড়ায় বীজ সরবরাহ করলেও চাহিদা থাকা সত্ত্বেও সার দিতে পারেন না, ফলে কৃষিকাজ ব্যাহত হয়।

বক্তারা আরও বলেন, দেশের অন্যান্য জেলায় ইতোমধ্যে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলারে রূপান্তর করা হয়েছে। পঞ্চগড়ের ৭৪ জন বীজ ডিলারকে সার ডিলার হিসেবে অনুমোদন দিলে কৃষক পর্যায়ে সার সরবরাহ সহজ হবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও বিএডিসি চেয়ারম্যান বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিএডিসি বীজ ডিলারদের মানববন্ধনের দৃশ্য

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট