1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ জেলা শেরপুর, শ্রেষ্ঠ পুলিশ সুপার আমিনুল ইসলাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে
ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ জেলা শেরপুর ও শ্রেষ্ঠ পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া সম্মাননা দিচ্ছেন
ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার কাছ থেকে ‘শ্রেষ্ঠ জেলা’ ও ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ সম্মাননা গ্রহণ করছেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
ময়মনসিংহ রেঞ্জের সেপ্টেম্বর মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে “শ্রেষ্ঠ জেলা” ও “শ্রেষ্ঠ পুলিশ সুপার” হিসেবে পুরস্কার অর্জন করেছেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

বুধবার (২৯ অক্টোবর) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে সেপ্টেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় রেঞ্জের আওতাধীন জেলাসমূহের মধ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে কর্মমূল্যায়ন করা হয়। এ মূল্যায়নে শেরপুর জেলা ‘শ্রেষ্ঠ জেলা’ ও পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ নির্বাচিত হন।

পরে শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দসহ রেঞ্জভুক্ত জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

রেঞ্জ ডিআইজি কর্তৃক প্রদত্ত এই সম্মাননা শেরপুর জেলা পুলিশের প্রতিটি সদস্যকে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও জনসেবায় আরও অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট