1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

গাজীপুরের শ্রীপুরে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি বদ্ধপরিকর: তালতলীতে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে তালতলীতে গ্রাম্য বৈঠকে বক্তব্য রাখছেন বিএনপি নেতা আক্তারুল আলম মাস্টার
গাজীপুরের শ্রীপুরে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে আয়োজিত গ্রাম্য বৈঠকে বক্তব্য রাখছেন মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার।

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন গাজীপুর-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার।

শনিবার (১ নভেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী মুরগীবাজার এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচার উপলক্ষে আয়োজিত এক গ্রাম্য বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

বৈঠকে ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা প্রভাষক জহিরুল ইসলাম ও সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আক্তারুল আলম মাস্টার বলেন,

“তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিতে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের আশা-আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। বিএনপি উন্নয়ন, ন্যায় ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী। জনগণের অধিকার ফিরিয়ে আনতেই আমরা মাঠে নেমেছি। ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক। পরিবর্তনের এই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বৈঠকে তেলিহাটি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট