1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

রাণীনগরে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে
রাণীনগরে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস
রাণীনগরে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
এরপর একটি বর্ণাঢ্য সমবায় র‌্যালী উপজেলা প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে সভা কক্ষে এসে আলোচনা সভায় পরিণত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাফরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, পরিসংখ্যান কর্মকর্তা তুষার আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মোঃ রায়হান, উপজেলার বিভিন্ন সমবায়ীর সদস্য ও গণমাধ্যমকর্মী প্রমুখ।

আলোচনা সভা শেষে সরকারকে সর্বোচ্চ রাজস্ব প্রদান করায় উপজেলার পাঁচটি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

রাণীনগরে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস

রাণীনগরে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট