1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

চিরিরবন্দরে পুকুরে ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে
চিরিরবন্দর থানার পুলিশ সদস্যরা পুকুর থেকে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করছে — স্থানীয়দের ভিড়
দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরে ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির মরদেহ — ঘটনাস্থলে চিরিরবন্দর থানা পুলিশের উপস্থিতি।

পি. কে. রায়, বিশেষ প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।

রবিবার (২ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের করঞ্জি গ্রামের বাসুয়া পাড়ায় জনৈক বাবলুর মালিকানাধীন পুকুরে মরদেহটি ভেসে ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামিউল নামে এক যুবক বাড়ির গরু ও ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে পুকুরে মরদেহটি দেখতে পান। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানালে এলাকাবাসী চিরিরবন্দর থানায় খবর দেন।

খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন বলেন,

“মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করানো হবে। এ ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।”

পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট