1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

পীরগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) এ. এন. ইশফাকুল কবীর।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন সহকারী কমিশনার (ভূমি) এ. এন. ইশফাকুল কবীর।

মোঃ মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে শনিবার (১ নভেম্বর) পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫

দিনটি উপলক্ষে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এবারের প্রতিপাদ্য ছিল—

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ. এন. ইশফাকুল কবীর
তিনি তার বক্তব্যে বলেন—

“সমবায় জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সমবায় সমিতির ভূমিকা অনন্য। সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত সবার প্রতি সম্মান জানাই এবং তাদের অব্যাহত সাফল্য কামনা করি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা

এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, সমবায় সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট